প্রশ্ন: কিভাবে ছবি / পিকচার ডাউনলোড করব?
উত্তর: আমাদের এপস ডাউনলোড করে সেখান থেকে ছবির ওপর চেপে ধরলে Save লেখা আসবে।সেভ দিলেই পিকচার ডাউনলোড হবেে।
#প্রশ্ন: ওয়েবসাইট থেকে ছবি দিয়ে আমি কস্টমার ঠিক করে আপনাকে ডেলীভারী চার্জসহ টাকা পাঠালাম এরপর আপনি টাকা নিয়ে উধাও হয়ে যাবেন । তখনতো কাস্টমার আমাকেই ধরবে । আপনাকে আমি কিভাবে বিশ্বাস করবো?
উত্তর:
তাহমিনা,
ভালো বিষয় অনেকের মনের কথা তুল ধরার জন্য ধন্যবাদ।
একটি ওয়েবসাইট তৈরি করা, কম্পিউটার, প্রিন্টার, ট্রেড লাইসেন্স (৫৫০০টাকা লাগে)এত টাকা বিনিয়োগ করে কেউ কি সামান্য টাকার জন্য প্রতারনা করবে? এছাড়া শুধুমাত্র ভেলিভারি চার্জ ছাড়া কোন টাকাই অগ্রীম নেবনা।১পিস মাল নিলে ঢাকার বাইরে ১২০-৩০ টাকাই হবে এর বেশি না।এক পিসের বেশি নিলে হয়ত প্রতিপিসে ২৫-৩০ টাকা বাড়বে। তাহলে আমি কত টাকা নিয়ে পালাব?


